করোনায় আক্রান্ত যুবলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করালেন মেজর মোহাম্মদ আলী (অব.)

0 755

 

||নিজস্ব প্রতিনিধি||

করোনা আক্রান্ত যুবলীগ নেতা হেলাল মাহমুদের শারীরিক অবস্থা এবং শ্বাসকষ্টের আরো অবনতি হওয়ায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতালে বেড ম্যানেজ ও ভর্তির ব্যবস্থা- উপজেলা চেয়ারম্যানের উদ্যোগেই করা হয়েছে।

ছবি: করোনায় আক্রান্ত দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদকে এম্বুলেন্স যোগে হাসপাতালে নেয়া হচ্ছে।

(১৩ জুন,২০২০) শনিবার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স করে করোনার জন্য বিশেষায়িত রিজেন্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা গেছে, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল মাহমুদ ও তার পরিবারের শিশুসহ ছয় সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত।

এরআগে, গত ১২ জুন রাতে হেলাল মাহমুদের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়, তাৎক্ষণিকভাবে নিজেই হেলাল মাহমুদের বাসায় অক্সিজেন পৌঁছে দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.