কম্বাইন হারভেস্টার দিয়ে রাতের আঁধারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা ছাত্রলীগ

0 316

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী নিজস্ব অর্থায়নে, কেনা কম্বাইন হারভেস্টার দিয়ে রাতের আঁধারে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ।

(০৮ মে,২০২০) শুক্রবার, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের, কৃষক আওয়াল মিয়ার ৩০ শতক, কৃষক মজিবুর রহমানের ১বিঘা ও কৃষক সেলিম ফকির এর ৩৩ শতক জমির ধান মধ্যরাত পর্যন্ত কেটে কৃষকের গোলায় তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছবি: রাত ১২:০০টা নাগাত উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের জমির ধান কেটে দিচ্ছে।

ধান কাটার কাজ এর সহযোগিতায় ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোঃ নাসির, উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ, রাব্বি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব, ও রাসেল।

কৃষক সেলিম ফকির বলেন, শ্রমিক সংকটে জমির ধান নিতে পারছিলাম না, সাথে আর্থিক সংকট ছিল। এমন অবস্থায় উপজেলা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে আমরা ওনার কাছে কৃতজ্ঞ,যেখানে আমাদের ৩৩ শতক জমির ধান নিতে ১ দিন লাগতো সেখানে এক ঘণ্টার মধ্যে ধান জমি থেকে কেটে বাড়ি তে নিতে পেরেছি। আমার এই আর্থিক সংকটের মুহূর্তে অনেকগুলো টাকা বেঁচে গেছে তাই ছাত্রলীগের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই

গৌরীপুর পেন্নাই গ্রামের এক কৃষকের জমির ধান কেটে দেয়ায়, তিনি উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,রোজা রেখে প্রতিদিন উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে,তাই উপজেলার চেয়ারম্যান সুমন ভাই আমাদের ছাত্রলীগের জন্য ২৮ লক্ষ টাকা দামের একটি হারভেস্টার মেশিন কিনে দিয়েছেন। এখন আমরা হাতে ব্যথার পাশাপাশি অল্প সময়ে অধিক জমির ধান কৃষকের গোলায় দিতে পারছে। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ছাত্রলীগ দেশের মানুষের পাশে ছিল এবং থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.