মেঘনার ৮টি ইউনিয়নে জেনারেল ভূঁইয়ার নিজস্ব তহবিল থেকে খাদ্যপণ্য বিতরণ

0 534

।। নিজস্ব প্রতিনিধি।।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মে ২০২০) দুপুরে জেনারেল ভূঁইয়ার প্রতিনিধি হয়ে, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এ খাদ্যপণ্ম নিয়ে মেঘনা উপজেলায় যান।

 

এরপর মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিলন সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা আক্তার, যুবলীগ নেতা মজিবুর রহমান ও যুবলীগ সাধারণ সম্পাদক গাজী দেলোয়ার মাস্টার উপস্থিতিতে এ খাদ্যপণ্য বুঝিয়ে দেওয়া হয়।

পরে স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্ববধানে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যপণ্যগুলো বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.