||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি সদর(উ:) ইউনিয়নের গোলাপের চর চেঙ্গাকান্দি গ্রামে, কুমিল্লা-১ আসনের সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনায়, যুবলীগ নেতা মোঃ আল-আমিন দিনে ও রাতের আঁধারে অসহায় মধ্যম/নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাদ্য পণ্য উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
(০৮ মে,২০২০) শুক্রবার, রাতে দাউদকান্দি সদর (উ:) ইউনিয়নের চেঙ্গাকান্দি, গোলাপের চর গ্রামের কর্মহীন অসহায় মানুষের মাঝে রোজা রেখে দিনের বেলায় বাড়ি হেঁটে এবং রাতের আঁধারে খাদ্য পণ্য সামগ্রী উপহার হিসেবে(চাল,ডাল, ইফতার সামগ্রী) নিজ অর্থায়নে বিতরণ করে যাচ্ছে দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নেতা মোঃ আল-আমিন
ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা ছিলেন দাউদকান্দি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুবলীগ নেতা সোহেল রানা, লেন্স কর্পোরাল(অব.) মোঃ আনোয়ার হোসেন।

প্রতিবেদক এর সাথে যুবলীগ আল-আমিন বলেন,এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই নিজ অর্থায়নে এলাকার গরিব দুঃখী অসহায় কর্মহীন এবং নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি,সে ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এলাকার মানুষের মাঝে দিনে- রাতের খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নিজ গ্রামের মানুষেরা যখন খাবারের জন্য লজ্জায় কোথাও যেতে পারছিল না তখন নিজ অর্থায়নে নিজের আত্মার মানুষদের জন্য কিছুটা সহযোগিতার হাত বাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।