প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার শিক্ষা প্রসারে বদ্ধপরিকর:মোহাম্মদ আলী

0 222

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) বলেন, দেশের অন্যতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান কওমি মাদ্রাসা শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর, দেশের সকল কওমি মাদ্রাসায় মাহে রমজান উপলক্ষে অনুদান দেয়ার মাধ্যমে তিনি তা প্রমান করেন।

(০৭ মে,২০২০)বৃহস্প্রতিবার , দাউদকান্দির মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর হিজবুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দাউদকান্দি উপজেলার ৫৬ টি কওমি মাদ্রাসার অনুদানের টাকা দেয়া অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় সাথে ছিলেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ,হেফাজত ইসলাম দাউদকান্দি পৌর শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী।

উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে ইসলামের সম্প্রসারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।’ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী স্টাডিজ ও আরবি স্নাতকোত্তর ডিগ্রির মর্যাদার সঙ্গে কওমি মাদ্রাসায় দাওরা-ই হাদীস সনদকে স্বীকৃতি দিয়ে মাদ্রাসা শিক্ষায় বৈষম্যের অবসান করেছেন।’

কেবল দরিদ্র ও অসহায় শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কওমি মাদ্রাসায় আসে উল্লেখ করে মেজর সুমন আরোও বলেন, ‘সুতরাং, এই সহায়তা তাদের শিক্ষার ক্ষেত্রে আরো উৎসাহিত করবে।’

দাউদকান্দিস্থ কওমি মাদরাসাগুলোকে আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা মোহাম্মদপুর হিজবুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যাতে তিনি পরিস্থিতিটি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেন। ‘এটি কেবল বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।’ অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের কেউই বর্তমান প্রধানমন্ত্রীর মতো ইসলামের সেবা করেননি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.