জীবনের ঝুঁকি নিয়ে দাউদকান্দিবাসীর সেবায় ক্লান্তিহীন ছুটে বেড়াচ্ছেন, মেজর মোহাম্মদ আলী (অব.)

0 826

 

||নিজস্ব প্রতিনিধি||

নিজ হাতে অসহায় মানুষদের ত্রাণ বিতরণ! কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে জনসচেতনতা! আবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে নিজের ভালোবাসার জনগণকে সেবা দেয়া, তিনি দাউদকান্দি উপজেলার জনগণের আস্থাভাজন জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

 

 

সাধারণ মানুষের মধ্যে মহামারী করোনা ভাইরাস এর সচেতনতায় কাজ করছে উপজেলা পরিষদ চেয়ারম্যান

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে সবাইকে জনসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। তবে এই সময়ে কিছুটা বিপাকে পড়েছে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা। এই সময়ে ভাইরাসের আতঙ্ক ও পেটের ক্ষুধা নিবারণেই দিন পাড় করছে সাধারণ জনতা।

 

 

নিজ হাতে হাতে ত্রাণ তুলে দিচ্ছেন, কর্মহীন খেটে খাওয়া মানুষদের হাতে।

আর এ সময়েই একজন সত্যিকারের জনগনের সেবক হিসেবে, উপজেলার জনগনের পাশে দাঁড়িয়েছে জননেতা মেজর মোহাম্মদ আলী (অব.)। হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা সহযোগিতা করে জনগণের ঘরে ঘরে আস্থার বার্তা ছড়িয়েছেন তিনি।
দেশে এ দুর্যোগকালীন সময়ে মেজর মোহাম্মদ আলী (অব.) আওয়ামী লীগ ,সহযোগী ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজের জীবনের ভয়কে উপেক্ষা করে সকলের পাশে দাঁড়িয়ে তার উপর অর্পিত দায়িত্বকে দক্ষতার সাথে পালন করে যাচ্ছে।

 

 

সত্তোরোর্ধ্ব বৃদ্ধা ত্রান সামগ্রী তে উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পরপরই সাধারণ জনগণের সুরক্ষায়, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদেরকে দায়িত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন, এবং নিজে উপস্থিত হয়ে সব কার্যক্রম সম্পন্ন করেন। উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জনগণের মাঝে সচেতনতা জন্য কাজ করে যাচ্ছে।

একইসঙ্গে করোনা সংক্রমণ প্রতিরোধ না করা পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.