সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে যুবলীগ নেতা আলআমিনের নিজ অর্থায়নে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলআমিনের নিজ অর্থায়নে করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়া, অসহায় ৩৫০ টি পরিবারের মাঝে, কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল(অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

০৮ এপ্রিল,২০২০ বুধবার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের গোলাপের চর গ্রামের জারিফ আলী বিশ্রামাগারের সামনে ৩৫০ টি অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে , সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল ,আলু, পেঁয়াজ) বিতরণ করেন।
প্রতিনিধির সাথে মোঃ আলামিন বলেন, স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এই ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, এবং উপজেলা চেয়ারম্যানের নির্দেশে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।এবং ক্রমান্বয়ে ভাসমান শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে,একটি মানুষও কর্মহীন থাকার কারণে না খেয়ে থাকবেনা বলে তিনি আশা প্রকাশ করেন। সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর নির্দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ সহযোগী ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।