||নিজস্ব প্রতিনিধি||
সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান,তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ আলম, কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামে করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষদেরকে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী (চাল,ডাল, পেঁয়াজ,তেল ও শুকনো খাবার) বিতরণ করছেন।

ইউপি চেয়ারম্যান মাসুদ আলম বলেন, করোনা ভাইরাসের প্রকোপে , ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে গেছে। এ পর্যন্ত তিনি ১৮৬০ জন দুঃস্থ, স্বল্পআয়ের ও আকস্মিক কর্মহীন হয়ে যাওয়া মানুষদের মাঝে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন।
স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সার্বিক নির্দেশনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সময় তিনি সুন্দলপুর ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বার, স্থানীয় নেতা-কর্মী এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে যারা বিত্তবান আছেন তাদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।