সমগ্র বাংলাদেশে স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠত্ব বজায় রাখায়,নতুন জীপ গাড়ী পেলেন দাউদকান্দি ইউএইচ এন্ড এপিও

0 1,076

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের উন্নত সেবা ও সেবার মানোন্নয়নে চট্টগ্রাম বিভাগ ও সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় চট্টগ্রাম বিভাগে মধ্যে সর্বপ্রথম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন সরকারের পক্ষ থেকে ক্রসকান্টি জীপ গাড়ি পেলেন।

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে চাবি গ্রহণ করছে ডাঃ শাহিনুর আলম

 

৭ এপ্রিল,২০২০ মঙ্গলবার, ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক, ক্রসকান্ট্রি জীপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ীর চাবি হস্তান্তর করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এম.পি । এসময় স্বাস্থ্য সচিব সহ মন্ত্রণালয়ের অন্যন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম বলেন, এতদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কোন গাড়ি ছিল না, মোটরসাইকেলে ও বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করতে হতো। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুকুলে তা প্রদান করেন এবং সরকার দেশের মহামারী করোনা পরিস্থিতিতে গাড়িটি দেয়াতে উপজেলার বর্তমান স্বাস্থ্যসেবার তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ,স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করায় , কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য যে, স্বাস্থ্যখাতে অর্জিত সাফল্য আরো সুদৃঢ় করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.