বাড়িতে বসে ইবাদত করুন : মেজর মোহাম্মদ আলী (অব.)

0 602

 

||নিজস্ব প্রতিনিধি||

করণা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি প্রতিরোধে, দাউদকান্দি উপজেলাবাসীকে আপাতত সকল ধর্মীয় উপাসনালয়ে (মসজিদ, মন্দির, গীর্জা) জমায়েত না হয়ে, যার যার বাড়িতে থেকে মহান সৃষ্টিকর্তার ইবাদত করার আহ্বান জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২০) সকালে তিনি এ আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার (৬ এপ্রিল, ২০২০) এক সরকারি গেজেটে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, দেশের সকল মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ৫ জন ব্যক্তি জামাতে অংশগ্রহণ করতে পারবে এবং জুম্মার জামাতে ইমাম, মুয়াজ্জিন খাদেমসহ সর্বোচ্চ ১০ জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেনো দাউদকান্দিতে না ছড়ায় সে লক্ষ্যে, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী একজোট হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.