আমি আপনাদের সেবক, পাশে আছি এবং থাকবো: মেজর মোহাম্মদ আলী (অব.)

0 421

 

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) তার এলাকার জনগণের উদ্দেশে বলেছেন, আমি আপনাদের সেবক।আপনাদের বিপদে যদি আমি না থাকি, তবে আর কবে পাশে থাকবো? আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।

 

 

 

  1. জিংলাতুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।

 

(০৪ এপ্রিল,২০২০) বিকেলে দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নে দাউদকান্দি মডেল থানার সহযোগিতায় করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এদিন জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, দাউদকান্দি মডেল থানার সহযোগিতায়, ২৫০ পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

নিজ হাতে তা বিতরণ করছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

এসময় মোহাম্মদ আলী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশে, আওয়ামী লীগ, সহযোগী ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অসহায়, দুস্থ এবং কর্মহীন হয়ে পড়া মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তাই উপজেলায় একটি কর্মহীন মানুষও না খেয়ে থাকবে না।

মোহাম্মদ আলী বলেন, দাউদকান্দিতে সরকারি- বেসরকারিভাবে ত্রাণ নিয়ে কোন প্রকার দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কেউ করার চেষ্টা করলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

 

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সহযোগিতায় ত্রাণ বিতরণ চলছে।

এ সময়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নোমান সরকার, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, আওয়ামী লীগ নেতা হাজী ওমর আলী এবং স্থানীয় আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.