দাউদকান্দি থানার মানবিক ওসির ব্যতিক্রমী ত্রাণ বিতরণ

0 401

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে, দাউদকান্দি পৌর সদর এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় কর্মহীন দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

 

০৪ এপ্রিল,২০২০ শনিবার,দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে কর্মহীন ও দুস্থদের মাঝে ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

 

 

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থদের বসায়ে তাদের মাঝে চাউল, ডাল, পিয়াজ, তেল, লবন, হলুদ, মরিচ, সাবান ও আলু বিতরণ করা হয়। দাউদকান্দি মিলিটারী মাঠে প্রত্যেকে ২ মিটার দূরত্বে বসায়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষে আলাদা আলাদা ভাবে তাদেরকে বাড়ী চলে যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই কর্মহীন দুস্থদের একটি তালিকা প্রস্তুত করে সেই মোতাবেক রাতের বেলায় মিলিটারী মাঠে ২ মিটার দূরত্ব বজায় রেখে ছোট ছোট বাঁশের খুঁটি বসায়ে রাখা হয়। আজ কর্মহীন ও দুস্থরা ত্রাণ সামগ্রী নিতে আসলে তাদেরকে প্রতিটি খুঁটির পাশে ২ মিটার দূরত্বে বসায়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশের অন্যান্য সদস্যগণ। আজ দাউদকান্দি পৌরসভা এবং এই উপজেলার বারপাড়া, সুন্দলপুর, দাউদকান্দি উত্তর, মোহাম্মদপুর, গৌরীপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও মালিগাঁও ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যে সমস্ত দুস্থ পরিবারে ১ থেকে ৪ বছরের শিশু রয়েছে দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে তাদের জন্য বিনা মূলে দুধের ব্যবস্থা করা হবে বলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম জানান। আজ ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানা আওয়ামীলীগের সভাপতি জনাব এড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, থানা আওয়ামীলীগ সহ সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, জিংলাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক মিয়াজী, শ্রমিকলীগ নেতা মোঃ রকিব উদ্দিন রকিব ও  ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.