কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পক্ষে বিনামূল্যে বিপিএল খেলার টিকিট বিতরণ করলেন মেজর মোহাম্মদ আলী (অবঃ)

581

বরাবরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পক্ষে কুমিল্লার তরুণদের মাঝে বিপিএল কোয়ালিফাই খেলার টিকিট বিনামূল্যে বিতরণ করেছেন চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর  মোহাম্মদ আলী (অবঃ)।

শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলার যুবলীগ, ছাত্রলীগ, দাউদকান্দি ও মেঘনা উপজেলা ছাত্রলীগ এবং ঢাকাস্থ দাউদকান্দি-মেঘনা ছাত্র পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পক্ষে বিনামূল্যে বিপিএল খেলার টিকিট বিতরণ করেছেন তিনি।

উল্লেখ্য, তরুন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিমনা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মেজর (অব.) মোহাম্মদ আলী যেমন ক্রীড়া সংগঠক  তেমনি ক্রীড়া প্রেমিকও।  তিনি ১৯৯৮ সালে আর্মি এ্যাথলেট টীম এর অধিনায়ক ছিলেন। ১৯৮৯ সালে মির্জাপুর ক্যাডেট কলেজে টেবিল টেনিস-এ চাম্পিয়ান হয়েছিলেন।

তিনি ১৯৮৯ সালে মির্জাপুর ক্যাডেট কলেজের নজরুল হাউজের ‘হাউজ লিডার’ নির্বাচিত হয়েছিলেন । ১৯৯০ সালে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ বেস্ট এ্যাথলেট নির্বাচিত হয়েছিলেন এবং একই সময় হাই জাম্পে রেকর্ড সৃষ্টি করেছিলেন। এছাড়া  মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী থাকাকালীন তিনি ক্যাডেট হাউজ বাস্কেটবল দল (১৯৮৯, ১৯৯০), ক্যাডেট হাউজ হকি দল (১৯৮৯), ক্যাডেট হাউজ ভলিবল দল ( ১৯৯০), ক্যাডেট কলেজ ক্রিকেট দল (১৯৮৯) সহ  ক্যাডেট কলেজ ফুটবল দল ( ১৯৮৯, ১৯৯০) এর  সদস্য ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.