দাউদকান্দিতে সেরা জয়িতা ২০১৭ হলেন ৫ নারী

567

।।নিজস্ব প্রতিনিধি।।

বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সেরা জয়িতা ২০১৭ নির্বাচিত হয়েছেন ৫ নারী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায়  বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটগরীতে উপজেলা পর্যায়ে সেরা জয়িতা ২০১৭ নির্বাচিত হন তারা।

এবার শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. সেলিনা আক্তার।  অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে কুহিনুর আক্তার, সফল জননী নারী রাবেয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে রাশিদা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটগরীতে মোসা আমেন বেগম উপজেলার সেরা জয়িতা নির্বাচিত হন।

ছবি : শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে সেরা জয়িতা পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. সেলিনা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা।

রোববার (১০ ডিসেম্বর ২০১৭ ) দুপুরে আন্তজার্তিক নারী নির্যাতন  প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হইতে ১০ ডিসেম্বর ২০১৭) এবং বেগম রোকেয়া  দিবস (৯ ডিসেম্বর ২০১৭) পালন অনুষ্ঠানে সেরা জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন দাউদাকন্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।  এ সময় দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান, দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালামসহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.