দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ৮

416

কুমিল্লার দাউকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন।

সোমবার রাত ১:১৫ মিনিট ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দীঘির পাড়ে ঢাকা থেকে চট্রগ্রাম যাবার পথে সৌদিয়া পরিবহন (চট্র মেট্রো-ব-১১-০৭৫৬) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চার জন মারা যায়। এই দুর্ঘটনায় মারাত্মকভাকে আরও ৮ জন আহত হন।

এব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গতরাতে প্রায় সোয়া ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে, এত ঘটনাস্থলেই ৪ জন মারা যায় এবং ৮ জন মারাত্মকভাকে আহত হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রথমে গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা ও পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.