আলী আহমদ মিয়াজীর উদ্যোগে, ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

0 299

||শাহিন আহমেদ|| দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ(দ:) ইউনিয়নে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সার্বিক দিকনির্দেশনায় যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।

 

(১৫ আগস্ট) ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নের বাশরা গ্রামে, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ মিয়াজীর উদ্যোগ ও সহোযোগীতায় , দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমনের উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায়, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দোয়া মাহফিল শেষে,মোনাজাতে সকলে জাতির পিতা ও পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আহাম্মদ মিয়াজী, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ এর নেতা মোঃ শাহীন মাস্টার, মফিজুল ইসলাম,সাদ্দাম তালুকদার, সুমন সরকার,আর অন্যান্য নেতা কর্মীগন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.