গৌরীপুর ইউনিয়নে যুবলীগের উদ্যোগে, জাতীয় শোক দিবস পালন

0 259

 

||শাহিন আহমেদ|| আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। ১৯৭৫ এ ঘাতকের আঘাতে নিহত হন, বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সদস্যরা।

১৫;আগস্ট, সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই ঈদগা মাঠে, জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণে , দাউদকান্দি উপজেলা যুবলীগ ও গৌরীপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, দোয়া মাহফিল ও আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোঃ শাহনেওয়াজ, উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি পরিবহন নেতা মোঃ শেখ মজিব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ বাবু,  উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ জুলহাস, মোঃ হাসান, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ আরিফুল হক বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন, এবং স্বাধীনতাসহ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রণী ভূমিকা আলোচনা করে।
সভাশেষে বঙ্গবন্ধু ও পরিবারবর্গ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা ও কাঙ্গালী ভোজের জন্য অসহায় দুস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.