||নিজস্ব প্রতিনিধি|| কুমিল্লার দাউদকান্দিতে ১৭০ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
৩ আগষ্ট দিবাগত রাত্রে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসির বিশেষ অভিযানে, মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে হাতেনাতে ১] মোঃ সাকিব(২১) ও ২] সজীব বেপারী দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজনের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা জেলায় বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। অভিনব পন্থায় কুমিল্লা সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য বিয়ার ও মদ বাংলাদেশে প্রবেশ করায়, এবং বিশেষ কৌশলে তা কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আসামিদ্বয়কে গ্রেফতারের পর দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করে, আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্ববর্তী সংবাদ