।। নিজস্ব প্রতিনিধি ।। ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সরদ উপজেলার আমতলী এলাকা থেকে ১১ হাজার ৫শ পিস ইয়াবাসহ ৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এসময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি পিকআপ ও একটি মোটরসাইকেল সন্দেহ হলে তল্লাশী চালায়। পরে পিকআপ ও মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১১হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৫০ টাকাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার বিশ্বকলোনী কাঁচাবাজার গ্রামের শহিদুলের ছেলে মো. জোবায়ের আলম সোহেল (২৬), একই এলাকার শাহীন এর ছেলে আসমাইনন বজল আদিল জয়নাল (১৯), কক্সবাজার জেলার রামু থানার চাকমার কোল গ্রামের মৃত শাহনেওয়াজ কাজলের ছেলে মো. জাবের (১৯) এবং একই এলাকার মৃত হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর (৪৭)।
তল্লাশীকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ও মোটর সাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর নাজমুস ছাকিব।
পূর্ববর্তী সংবাদ