প্রধানমন্ত্রী ফোন দিলেন মেজর সিনহার মাকে, হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস

0 302

||নিজস্ব প্রতিনিধি|| পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সিনহা রাশেদের মাকে ফোন করেন, এসময় তাকে সমবেদনা এবং সান্ত্বনাও জানান প্রধানমন্ত্রী।

নিহত রাশেদের পরিবারের সদস্যরা এ তথ্য জানান। এ ছাড়া নাসিমা আক্তারও গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি আমার ছেলের এমন মৃত্যুতে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসও দিয়েছেন।’

প্রধানমন্ত্রী ফোনে নাসিমাকে বলেন, ‘আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি।’

সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.