দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0 553

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহসান আলীর বিরুদ্ধে চরম দুর্নীতি ও ঘুষের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে, তাকে অপসারণের দাবিতে স্থানীয় ঠিকাদাররা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

ছবি: দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি লিপি দিচ্ছে উপজেলার ঠিকাদাররা।

 

রবিবার (০৫ জুলাই, ২০২০) দাউদকান্দি উপজেলার সব ঠিকাদার, টাকার বিনিময়ে ফাইল স্বাক্ষর ও টানা দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদস্বরূপ ০২ জুলাই প্রকৌশল অফিস তালাবদ্ধ করে দেন। আহসান আলীকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেন উপজেলার ঠিকাদাররা।

ঠিকাদাররা জানান, কাজ সঠিকভাবে করার পরেও কমিশন না দেয়ায় ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। এতে এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তাই আহসান আলীকে অপসারনের দাবিতে আমরা মাঠে নেমেছি।

এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলার ঠিকাদার- কাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার ফারুক, মো. আক্তার হোসেন,মাহাবুব এন্টারপ্রাইজের রবিউল সরকার বাবু, আলিফ এন্টারপ্রাইজের মো. আল-আমিনস, দেলোয়ার পারভেজ দোলন,অন্যান্য ঠিকাদারেরা।

মানববন্ধন শেষে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের স্মারক লিপি প্রদান করেন উপজেলার ঠিকাদাররা।

স্মারকলিপিতে ঠিকাদাররা ৩ দফা দাবি উল্লেখ করেন

১) দুর্নীতির দায়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলীর দ্রুত অপসারণ ।

২) উপজেলার সকল ঠিকাদারদের দ্রুত বিল প্রদান।

৩) ঢাকাতে সংবাদ সম্মেলন করে যে মিথ্যা বিবৃতি দেয়া হয়েছে তা দ্রুত প্রত্যাহার করে নেয়া।

উল্লেখ্য, এর আগে দুর্নীতির অভিযোগে উপজেলা প্রকৌশলী আহসান আলী দুইবার (১ম বার ১৬ জুলাই,২০১৯, ২য় বার ২৩ মার্চ ২০২০) সরকারি আদেশে অন্যত্র বদলি করা। কিন্তু অদৃশ্য শক্তির বলে সে সরকারি আদেশ অমান্য করে বর্তমান কর্মস্থল দাউদকান্দি উপজেলায় থেকে যায়। এমন তথ্য দিয়েছেন ঠিকাদাররা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.