ওয়েব মিটিং “zoom” এ প্রাথমিক শিক্ষার খোঁজ-খবর নিলেন উপজেলা চেয়ারম্যান

0 906

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষাদানের বিষয়ে “জুম ক্লাউডে” জুরানপুর ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক- শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

(০৫ জুলাই,২০২০) রবিবার বিকাল চারটায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান,দাউদকান্দি উপজেলার অধীনস্থ করোনাকালীন সময়ে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের নিয়মিত মিটিংয়ে লাইভে অন্তর্ভুক্ত হন।

ছবি: দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ভার্চুয়াল লাইভে, উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

জুম ক্লাউড মিটিংয়ে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও জুরানপুর ক্লাস্টারের অধীনস্থ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সকল শিক্ষক- শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, এই করোনাকালীন সময়ে কোমলমতি বাচ্চারা বাসায় নিরাপদে থেকে যেন পড়াশোনায় শতভাগ মনোযোগী থাকে ও বাসায় নিরাপদে থাকে, সেজন্য অনলাইন এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।

দাউদকান্দি উপজেলার কোন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তিনি সে খোঁজ খবর নেন,এবং যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
অনলাইনের মাধ্যমে অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজ খবর রাখায়, তিনি সকল শিক্ষক-শিক্ষিকাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাপ্তাহিক ক্লাস্টার বেইজ মিটিংয়ে উপজেলা শিক্ষা অফিসার, সকল প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, এই করোনাকালীন সময়ে যেন নিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখেন ও স্কুলের যত শিক্ষক আছেন তারা শ্রেনী অনুযায়ী শিক্ষার্থী ভাগ করে সকল অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়ার জন্য।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.