||নিজস্ব প্রতিনিধি||
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল সরকার বাবুর উদ্যোগে, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
০৪ জুলাই,২০২০ শনিবার সকালে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন আঙ্গিনায় ঔষধ ফলজ ও কাঠ জাতীয় বৃক্ষ চারা রোপণ করেন কলেজের সাবেক ছাত্র ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল সরকার বাবু।
দাউদকান্দি নিউজ এর প্রতিনিধির সাথে বাবু বলেন “মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যানের দিক- নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশেই হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজে ,আমার নেতৃত্বে কলেজের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করি।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, তানভির আহমেদ রানা, সুজন আহমেদসহ অন্যান্য কর্মীবৃন্দ।