মেজর মোহাম্মদ আলীর নির্দেশে, করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন ফ্রান্স প্রবাসী জামাল সরকার

0 264

 

||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে, গত ২৪ ঘন্টায় সদ্য করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান এর ব্যাক্তিগত সহকারী, ৩ ব্যাংকের ৪ জন, ১ পুলিশ ও ১ নার্স সহ ৮ জন রোগীর বাসায় ভিটামিন সি যুক্ত ফলমুলাদি ও জরুরী জিনিসপত্র পৌছে দিলেন ফ্রান্স প্রবাসী মো. জামাল সরকার

রবিবার, বিকেলে দাউদকান্দি পৌরসভা ও উপজেলার সদ্য আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আলী সুমনের পক্ষে ফ্রান্স প্রবাসী জামাল হোম কোয়ারেন্টাইনে থাকা ঐ পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল পৌঁছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম নয়ন, যুবলীগ নেতা মহসীন ও ইতালি প্রবাসী মোমেন খান।

সাবেক উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ও ফ্রান্স প্রবাসী মো. জামাল সরকার বলেন, আমি একজন প্রবাসী, দাউদকান্দির লাখো মানুষের হৃদয়ের স্পন্দন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ভাই যে ভাবে মানুষের জন্য, করোনা মহামারীতে জনগণকে সচেতন করতে, করোনা থেকে রক্ষা করতে রাত দিন একাকার করে কাজ করে যাচ্ছে, কিভাবে দাউদকান্দিকে ভালো রাখা যায়।

শুধু তাই নয় আক্রান্ত রোগীদের দেখবালের কাজটিও তিনি নিয়মিত করে যাচ্ছেন। আমার দেখা এই প্রথম কোন উপজেলা চেয়ারম্যান তার এলাকার জনগণের জন্য মৃত্যু ঝুকিকে উপেক্ষা করে কাজ করে চলেছেন। আমি তাঁকে স্যালুট জানাই। এরই সাথে উনার মতো একজন নেতার পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি।

আজ উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে, হোম কোয়ারেন্টাইন এ থাকা সদস্যদের খাদ্য সামগ্রী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি যুক্ত ফলমূল নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি সকলের কাছে করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করি।এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় কে আন্তরিক ধন্যবাদ আমাদের আমাকে মানব সেবার এমন সুযোগ করে দেয়ার জন্য।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.