মধ্যরাতে জীবনের ঝুঁকি নিয়েই করোনায় আক্রান্ত মুমূর্ষু যুবলীগ নেতার পাশে মেজর মোহাম্মদ আলী(অব.)

0 1,206

 

||নিজস্ব প্রতিনিধি||

করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়েই করোনার আক্রান্ত বিটেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা হাজী হান্নানের পাশে  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

(১৬ জুন,২০২০) মঙ্গলবার রাতে, দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের যুবলীগ নেতা হান্নান হাজী, করোনা উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরে যখন দিগ্বিদিক।খবর পেয়েই দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী তাকে, গৌরীপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে উপস্থিত থেকে প্রাথমিক চিকিৎসা দেন।

ছবি: মুমূর্ষ যুবলীগ নেতা হান্নানকে, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের যুবলীগ নেতা হাজী হান্নান, শ্বাসকষ্ট বুকে ব্যথা ও করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। কিছুদিন পূর্বে উপজেলার গৌরীপুর মুক্তি মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। অবস্থান অবনতি হওয়ায় ১৬ জুন রাতে , পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য কুমিল্লা যান কোন হাসপাতালে চিকিৎসা না পেয়ে,গৌরীপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে প্রেরণ করেন।

মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, করোনার উপসর্গ বহনকারী যুবলীগ নেতা হান্নান এর ছেলের ফোন পেয়েই ,সাথে সাথে তাদেরকে গৌরীপুর সরকারি হাসপাতালে আসতে বলি এবং আমি নিজে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করি। আমি আসার পূর্বেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সুমনকে ফোন করি। প্রথমে হান্নানের অবস্থা খুবই মুমুর্ষ ছিল। তাৎক্ষণিক অক্সিজেন ব্যবস্থা করে তার অক্সিজেন ম্যাচিওর স্বাভাবিক আনা হয়েছে।

আশা করছি রাতের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উন্নত হাসপাতালে প্রেরণ করা হবে।এসময় তিনি করণায় আক্রান্ত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ সহ সকল আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্যের
জন্য দাউদকান্দি বাসীর কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মোঃ নাসির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ফকির, ফ্রান্স প্রবাসী মোঃ আল আমিন চৌধুরী, ও অন্যান্য সকল নেতৃবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.