সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে ‘এমপি জেনারেল’ ভূঁইয়ার শোক প্রকাশ

0 987

||নিজস্ব প্রতিনিধি||
সাবেক সিলেট সিটি মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া।

সোমবার (১৫ জুন,২০২০) সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এক শোকবার্তায় জানান।সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের এই তুখোড় রাজনীতিবিদের মৃত্যুতে কুমিল্লা-১ আসন(দাউদকান্দি-মেঘনা) সংসদীয় এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।তার মৃত্যুতে সিলেটের জনগণ হারালো একজন সত্যিকারের জননিবেদিত মানুষকে যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু তার বাবার মৃত্যু সংবাদটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত  ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরদিন তীব্র জ্বর ও বমিটিংয়ের জন্য নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৭ জুন তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.