খাদ্য সামগ্রী নিয়ে করোনা আক্রান্ত রোগীকে দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান

0 380

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি পৌর সদরের সাহাপাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত করোনা (COVID-19) ভাইরাস আক্রান্ত যুবক বিশা সরকারের (২৫) চিকিৎসার খোঁজখবর ও খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে দেখা করতে জান ও মানসিকভাবে সাহস যোগান।

(০৬মে,২০২০) বুধবার , দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) নারায়ণগঞ্জ ফেরত দ্বিতীয়বার করোনা টেস্টে পজিটিভ আসা রোগী যুবক বিশা সরকারের জন্য খাদ্য সামগ্রী (ফলমূল, ইফতার সামগ্রী) নিয়ে দেখা করতে যান।
এসময় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান করোনা আক্রান্ত বিশা সরকারের সাথে কথোপকথনের এক পর্যায়ে জানতে পারে তার কাছে কোন আধুনিক স্মার্ট ফোন নাই, তাৎক্ষণিকভাবে উপজেলা চেয়ারম্যান তার জন্য একটি স্মার্ট ফোন উপহার দেয়ার ঘোষণা দেন।

উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় একজন মানব সেবক হিসেবে আমার কর্তব্য থেকে আমি করো না কোন বিষয়ে সরকারকে দেখার জন্য তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য এসেছি।
তিনি আরো বলেন,কোন মানুষ করোনায় আক্রান্ত হলেই তাকে সমাজ থেকে কেউ দূরে ঠেলে দিবেন না। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিলে যেকোন রোগীই ভালো হয়ে যায়, এ সময় এদের পারিবারিক ও সামাজিকভাবে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.