||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলায় করোনা(COVID-19) ভাইরাসের উপসর্গ নিয়ে দ্বিতীয় রোগী মৃত্যুবরণ করেন।
(০৬ মে,২০২০) বুধবার,দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হামিরদী গ্রামের নিবাসী ঢাকা-মিরপুরের গার্মেন্টসকর্মী নজরুল ইসলাম (৫৫) করোনা ভাইরাসের (COVID-19 ) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

উল্লেখ, গত তিন আগে ঢাকা মিরপুরের গার্মেন্সকর্মী নজরুল ইসলাম (৫৫)তার নিজ বাড়ি সুন্দুলপুর ইউনিয়নের হামিরদী গ্রামে নিজ স্ত্রী-সন্তানরা বাড়িতে থাকতে না দিলে, তার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারীকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনূর আলম সুমন বলেন, মৃত নজরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে পালিয়ে দাউদকান্দি প্রবেশ করেন এবং আজ তার স্বাস্থ্যের অবনতি হলে খবর পাওয়া মাত্রই রেপিড রেস্পন্সটীম সেখানে পাঠাই এবং অবস্থার অবনতি হওয়ায় তিনি মৃত্যুবরন করেন।তার নমুনা সংগ্রহ করে, করোনা উপসর্গ ছিল বিধায় তাকে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা জানাজার নামাজ পড়িয়ে দাফন করেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষজনের মধ্যে সরকারি-বেসরকারি মাধ্যম ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এত সচেতনতা করার পরেও, কিভাবে মানুষ এত অসচেতন হয়? এটাও অনেক দুঃখজনক যে, রোগী আত্মীয় স্বজন বা অন্য কেউ রোগী সুস্থ থাকতে আমাদেরকে জানালো না।
আরও দুঃখজনক হলো তার স্ত্রী ও নিজ সন্তানরা তার নিজ বাড়িতে ঢুকতে দিলো না।
তাই তিনি দাউদকান্দি উপজেলার সকল মানুষকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার আহ্বান করেন।