কৃষকদের নামে চেয়ারম্যান কানা মুজিবের করা মিথ্যা মামলা খারিজ

0 648

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দিতে মালিগাঁও ইউপি চেয়ারম্যান কানা মুজিব কর্তৃক কৃষকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা খানিজ করে দিয়েছেন আদালত।
২০০৯ সালে মালিগাঁও ইউনিয়নের বায়নাগর এলাকায় কানা মুজিবের দখলে থাকা নিরীহ কৃষকদের মাছ চাষের জমি  কৃষকরা উদ্ধার করতে গেলে ২২ জনের নামে “মাছ ও লুটপাটের” মিথ্যা মামলা করে। এতে নানা হয়রানির শিকার হয় জমির মালিকরা।
দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার (২২- ৮- ২০১৯) কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় খারিজ করে দেওয়া হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে।

স্থানীয় সূত্র জানায়, প্রতাপশালী জামায়াত-বিএনপি’র ক্যাডার এবং ভূমিদস্যু বলে কানা মুজিববের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিএনপির আমলে বিতর্কিত নানা কর্মকাণ্ডের জেরে তার দলীয় অপর সন্ত্রাসী প্রতিপক্ষ মুজিবের চোখ তুলে নেয়। এরপর থেকেই সে কানা মুজিব নামে পরিচিত।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.