।।নিজস্ব প্রতিনিধি।।
পিয়াজের বাজার আকাশচুম্বী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রান্না হচ্ছে পেঁয়াজ ছাড়াই। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সমর্থনে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসায় রান্না হচ্ছে পেঁয়াজ ছাড়াই।
সোমবার (১৮ নভেম্বর ২০১৯) উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) নিজ বাসভবনে পেঁয়াজ ছাড়া রান্না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এরআগে, শনিবার (১৬ নভেম্বর ২০১৯) প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে যাত্রা করার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের জানান, গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না। পেঁয়াজ বিমান করে আমদানি হচ্ছে। শিগগির পেঁয়াজের দাম কমবে।
উল্লেখ্য, ভারতের আভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ায় দেশটির সরকার গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের (ডিজিএফটি) পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বর্তমানে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০০’শ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।