দাউদকান্দিতে কোন ফসলি জমি যেন পড়ে না থাকে: মেজর মোহাম্মদ আলী (অব.)

0 363

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী দাউদকান্দিবাসীর উদ্দেশ্যে বলেছেন, করোনার দূর্যোগকালীন সময়ে ফসল ও মৌলিক খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ানো জরুরি। তাই উপজেলার কোন জমি যেন অনবাদি না থাকে। চাষাবাদ বৃদ্ধি করুন। উৎপাদন বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মক সহযোগিতা করছে এবং করবে।

(১৮ জুন,২০২০) বৃহস্পতিবার, দাউদকান্দি উপজেলা চত্বরে,দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার পক্ষ থেকে, পারিবারিক কৃষির আওতায় বসতবাড়ীতে সবজি, পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ১৫টি ইউনিয়নের ৪শত ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপহারস্বরূপ বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বিভিন্নসময়ে আপনাদেরকে কৃষি প্রনোদনা দিচ্ছে, সার ও বীজ ইত্যাদি পেয়ে আসছেন। এছাড়াও যে কোন সমস্যা আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো।

এসময় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সেলিম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সারোয়ার জামান। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম নয়ন, ফ্রান্স প্রবাসী আল আমিন চৌধুরী, যুবলীগ নেতা মোমেন খাঁন প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.