||শাহিন আহমেদ|| আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। ১৯৭৫ এ ঘাতকের আঘাতে নিহত হন, বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সদস্যরা।
১৫;আগস্ট, সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের, ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী স্মরণে , গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে, দোয়া মাহফিল ও আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম সরকার, আওয়ামী লীগ নেতা ও গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ দেলোয়ার পারভেজ দোলন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক মিয়া সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নয়ন, ছাত্রলীগের আহবায়ক মোঃ বশিরসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন, এবং স্বাধীনতাসহ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রণী ভূমিকা আলোচনা করে।
সভাশেষে বঙ্গবন্ধু ও পরিবারবর্গ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা ও কাঙ্গালী ভোজের জন্য অসহায় দুস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
