আওয়ামীলীগ নেতা এড.সিদ্দিক আহমেদের মৃত্যুতে মাশরাফি বিন মর্তুজার শোক প্রকাশ

0 232

 

||নিজস্ব প্রতিনিধি|| আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ,নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক , বীর মুক্তিযোদ্ধা এড. সিদ্দিক আহমেদ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৬ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি করোনা পজেটিভ ছিলেন।
মৃত সিদ্দিক আহমেদের শরীরে গত ১০ দিন আগে করোনার উপসর্গ দেখা দেয়,নমূনা পরীক্ষা দেওয়ার পর গত ৭ ই আগস্ট তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তার মৃত্যুতে নড়াইল -২ আসনের জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃসিদ্দিক আহমেদ চাচার মৃত্যু দলের জন্য অপূরনীয় ক্ষতি।

পরম শ্রদ্ধেয় প্রবীণ নেতার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্তজা গভীর শোক ও পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সরকারি কর্মচারী হাসপাতালে ICU তে চিকিৎসাধীন থাকা অবস্থায় এমপি মাশরাফি বিন মর্তুজা, সন্ধ্যায় ফোন করে পরিবারের সঙ্গে কথা বলেন। আজ রাত ৯টায় এই প্রবীন নেতার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র এমপির নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত নিজের অসুস্থ পিতাকে রেখে এমপি মাশরাফির ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা সিজার ছুটে যান কর্মচারী হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারের পাশে এবং জেলার বঙ্গবন্ধু স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শ্রদ্ধেয় নেতার দাফন করিবার ব্যাবস্থা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.