দাউদকান্দিতে যুব উন্নয়নের উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য বেকারদের মাঝে চেক প্রদান

0 285

|| শাহিন আহমেদ|| জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে,যুব ঋণ প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মাঝে চেক বিতরণ করা হয়।

(১৫ আগস্ট) সকালে, দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেকার যুবকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল আলমসহ উপজেলার সকল দপ্তরের অফিসারবৃন্দ।
উল্লেখ্য, দাউদকান্দি যুব উন্নয়ন কার্যালয়ের অধীনে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মাঝে ঋণ প্রদান করা হয়।
এর আওতায় ১৭ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ৪০,০০০-৫০,০০০ টাকা হারে স্বল্প সুদে প্রায় ১৭,০০,০০০ লক্ষ টাকার ঋণ বিতরণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে যুব ঋণ পাওয়া লিজা আক্তার বলেন, লেখাপড়া শেষ করে ও কোন প্রতিষ্ঠানে চাকরি না হওয়ায় একজনের পরামর্শে যুব উন্নয়ন থেকে হাঁস-মুরগি পালনের উপর প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে, ঋণের জন্য আবেদন করি। এখন যুব উন্নয়ন থেকে আর্থিক ঋণ  পাওয়ায় আমি নিজের বসতবাড়িতে হাঁস-মুরগী পালন করে স্বাবলম্বী হতে পারবো।

এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা লিখন, উপস্থিত বক্তৃতার সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.