।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র শীতে দুস্থ অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর ২০১৯) রাতে দাউদকান্দি উপজেলাধীন দৌলতপুর ইউনিয়নে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এই শীত বস্ত্র বিতরণ করেন।

সে সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, , দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইউনুছ মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী,
দৌলতপর ইউনিয়ন মেম্বার মোঃ হাশেম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরীর লীল মিয়া, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ নোমান মিয়া সরকার এবং আওয়ামী লীগ সহ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতি বছর তিব্র শীতের রাতে, সন্ধায় এবং গভীর রাতে নিজেই শীত বস্ত্র নিয়ে অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে দেখা যায়।