||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নির্দেশে, করোনায় আক্রান্ত সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদের বাসায় খাদ্য সামগ্রী নিয়ে গেলেন ইতালি প্রবাসী মোমেন খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন।
(১৪ জুন,২০২০,) শনিবার, সকালে দাউদকান্দি পৌরসভার ভূঁইয়া প্লাজায়, করোনা আক্রান্ত যুবলীগ নেতা হেলাল মাহমুদের বাসায় উপজেলা চেয়ারম্যানের নির্দেশে, ও ইতালী প্রবাসী ও মুক্তিযোদ্ধা সন্তান মোমেন খান এর সহযোগিতায়, হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের জন্য ১৪ দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারি মোঃ শাহিন আহমেদ।
মোমেন খান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ প্রেমী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ ভাই ও তার পরিবারের ছোট শিশুসহ চার সদস্য করন আক্রান্ত হওয়ায় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে, হোম কোয়ারেন্টাইন এ থাকা সদস্যদের খাদ্য সামগ্রী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি যুক্ত ফলমূল নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি সকলের কাছে হেলাল ভাই ও পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করি।এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় কে আন্তরিক ধন্যবাদ আমাদের আমাকে মানব সেবার এমন সুযোগ করে দেয়ার জন্য।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নয়ন বলেন, হেলাল ভাই ছাত্র সমাজ ও যুব সমাজের আদর্শ। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার কোন আক্রান্ত হওয়ায় গোটা দাউদকান্দি ব্যথিত।মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান সুমন ভাইয়ের নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগ হেলাল ভাইয়ের পরিবারের পাশে আছি। এ সময় তিনি হেলালের পরিবারসহ কোন আক্রান্ত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, সরকার নির্দেশিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকায়, উপজেলা যুবলীগের যুগ্ম খাবার খেলাম আহতের পরিবারের সদস্যদের জন্য, ১৪ দিনে নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী ও ভিটামিন সি যুক্ত ফলমূল পৌছে দেয়া হয়।
