মেঘনায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

520

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান জন্মবার্ষিকী।

শনিবার মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে জাতির জনকের এ জন্মদিন পালনের আয়োজন করে উপজেলা যুবলীগ। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আল-বাকী শামীম। এতে, উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর‌্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।

বঙ্গবন্ধুর বহুমাত্রিক সংগ্রামী জীবন নিয়ে সভায় বক্তব্য রাখেন বক্তারা। পরে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.