।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকা্ন্দি উপজেলার কালাডুমুর নদীতে পুনঃখননের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
শনিবার সকালে দাউদকান্দির আদমপুরে নদী তীরবর্তী ৫০ হাজার বিঘা জমির বুরো ধান রক্ষায় কালাডুমুর নদীর পাড়ে এ মানববন্ধন পালিত হয়।
গোমতী নদীর শাখা এই নদীটি গৌরীপুর হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার। এ নদীর পানি দিয়ে দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও কচুয়া-এই চার উপজেলার আনুমানিক ৫০ হাজার বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এতে প্রায় ১২,লক্ষ মণ ধানের ফলন হয়। প্রত্যেক বছর বোরো মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়। এতে ফসলের মারাত্মক ক্ষতি হয়। এ ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি বছর নদী খননের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.