নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও প্রতিদ্বন্দ্বী পার্টির অভাব হবে না : ওবায়দুল কাদের

687

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও প্রতিদ্বন্দ্বী পার্টির অভাব হবে না।

তারা যদি নিজ থেকে নির্বাচনে না আসে তাহলে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবে না। নির্বাচনে অংশগ্রহণ তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার বাধ্য করবে না। আর নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভবনা নেই, সুযোগ নেই, বাস্তব অবস্থা নেই, সময়ও নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ নৌকায় ভোট দেবে, আওয়ামী লীগ আবারও জনগণের রায়ে ক্ষমতায় আসবে।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.