‘বউয়ের দোয়া পরিবহন’

790

মায়ের দোয়া পরিবহন- এমন নামের সঙ্গে আমরা সবাই পরিচিত। মায়ের বদলে বউ যুক্ত হলে সেটা বিস্ময়কর বটে! এমন ঘটনাই এবার ঘটতে যাচ্ছে ঈদ-উল-ফিতরের উৎসবের একটি বিশেষ নাটকে।

আলমগীর আহসানের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় বিশেষ এই ধারাবাহিক নাটকের নাম ‘বউয়ের দোয়া পরিবহন’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মৌসুমী হামিদ। আরও থাকছেন জামিল, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমীরুল হক চৌধুরী প্রমুখ।

পরিচালক ফরিদুল হাসান বললেন, ‘‘বউয়ের দোয়া নিয়েই গল্পটি সাজিয়েছি। বউয়ের কারণে শ্বশুর বাড়ি থেকে একটা সিএনজি উপহার পান ধলা মিয়া। সেটির নাম রাখেন ‘বউয়ের দোয়া পরিবহন’। এ পরিবহন নিয়েই ঘটতে থাকে নানা হাস্যরসের ঘটনা।’’

বৈশাখী টিভিতে ঈদের ৭ম দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.