অান্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা : কোয়ার্টার ফাইনালে জুরানপুর আদর্শ বিশ্ব. কলেজ

739

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় অান্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’র দ্বিতীয় রাউন্ডে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌছেছে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।

রোববার দুপুরে, দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়াতনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় বিতর্কে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ  ৪০.৫ পয়েন্ট  ব্যবধানে, রেহানা মজিদ মহিলা কলেজকে পরাজিত করে কোয়ার্টার ফাইলালে পৌছায়।

আজকের বিতর্কের বিষয় ছিল : বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতার ভূমিকাই বেশি।

এই পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এবং মেঘনা থানার অফিসার ইনচার্জ এ কে এম মহসীন খাঁন।

এর আগে, গত ১০ ডিসেম্বর ২০১৭, কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় অান্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’র প্রথম রাউন্ডে বিজয়ী হয় জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। এর মাধ্যমে দাউদকান্দি উপজেলার সেরা বিতর্ক দল হিসেবে তারা দ্বিতীয় রাউন্ডে উপজেলা টু উপজেলা প্রতিযোগিতার অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে।

এ বিষয়ে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা সদস্য, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,  কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে  “১ম আন্তঃজেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০১৬” এ জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ রানার্স-আপ হয়েছিল। এসময় তিনি আরও বলেন, কলেজটি শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতায় নয়, খেলাধুলা ও একাডেমিক শিক্ষায়ও অনন্য । বর্তমানে কুমিল্লা জেলার শীর্ষ কলেজগুলির মধ্যে এটি অন্যতম।

উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি ক্যাডেট কলেজের আদলে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কলেজটির সুনাম-সুখ্যাতি দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.