মেঘনায় চলছে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

0 498

।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই ২০১৯) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন, মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যান্যরা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ১১ জুলাই ২০১৯ পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা উপজেলা শাখা এই বৃক্ষ মেলার আয়োজন করে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.