।। বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, গণজোয়ারে আবারো এই আসনে-সহ সারা দেশে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।
বুধবার বিকেলে নৌকার পক্ষে দাউদকান্দির বিশ্বরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বের হওয়া এক বিশাল শোভাযাত্রায় তিনি এ কথা বলেন। শোভাযাত্রাটি ঈদগাহ থেকে শুরু হয়ে দাউদকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছবি : দাউদকান্দিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার নির্বাচনী শোভাযাত্রার বিশাল জনসমুদ্রের একাংশ।
বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের কাছে তুলে ধরা হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রার নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পরে বাদ্যযন্ত্র বাজিয়ে অংশগ্রহণ করেন এবং নৌকায় ভোট চান।
শোভাযাত্রায়, দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সুবিদ আলী ভূঁইয়া।
উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া- বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে দীর্ঘ ৩৫ পর আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলভোটে পরাজিত করেন তিনি।

ছবি : দাউদকান্দিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার নির্বাচনী শোভাযাত্রার বিশাল জনসমুদ্রের একাংশ।
আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে একাদশ সংসদ নির্বাচনেও সুবিদ আলী ভূঁইয়ার জয় সু-নিশ্চিত- এমন মতামতই জানান দলের নেতাকর্মীরা।

ছবি : দাউদকান্দিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার নির্বাচনী শোভাযাত্রার বিশাল জনসমুদ্রের একাংশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.