।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে টানা তৃতীয়বার নৌকাকে বিজয়ী করতে ঐকবদ্ধ হলেন সেখানকার শীর্ষনেতারা। রোববার বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ অফিসে এ নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার শ্রী বাদল রায় উপস্থিত ছিলেন। এসময় আগামী ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মত নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করা হয়।
আজকের এই ঘোষণায় আবারও স্বস্তি ফিরেছে দাউদকান্দি ও মেঘনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। ফলে, এই আসনে টানা তৃতীয়বার নৌকা বিজয়ী হতে যাচ্ছে বলে মনে করছেন তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.