আগের যে কোন সময়ের চেয়ে দাউদকান্দি অনেক উন্নত : যুক্তরাষ্ট্রস্থ দাউদকান্দিবাসীদের উদ্দেশ্যে এমপি সুবিদ আলী ভূঁইয়া

0 577

আওয়ামী লীগের লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও সুষম উন্নয়ন এমন মন্তব্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, উন্নয়নের লক্ষ্যেই তিনি দাউদকান্দিতে কাজ করছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিজের সরাসরি অংশগ্রহণ ঘটনাবলি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, দেশ ও মানুষের কল্যাণের জন্য। আগের যে কোন সময়ের চেয়ে দাউদকান্দি অনেক উন্নত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটির স্থানীয় এক রেষ্টুরেন্টে সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে  তিনি এসব বলেন।

যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর দাউদকান্দিবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সাবেক প্রেসিডেন্ট রেজাউল করিম।

এসময়  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুর রহমান, নিউ ইয়র্ক প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সাধারণ সম্পাদক মো: রাসেল সরকার,ব্রুকলিন বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট মো: কামাল উদ্দিন, যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা,যুক্তরাষ্ট্রস্থ সন্দীপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো: সোহেল হোসেন,যুক্তরাষ্ট্র যুব লীগের কার্যকরী সদস্য এ টি এম রানা সহ প্রমুখ  উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.