দাউদকান্দি শহীদ মিনারকে সাহিত্য চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মেজর মোহাম্মদ আলী (অব:)

0 586

দাউদকান্দি উপজেলার কবিদের নিয়ে একটি কবি সংগঠন গড়ে তোলার জন্য ও বৃহত্তর কুমিল্লা জেলার কৃতি সন্তান, দাউদকান্দি উপজেলার কবি শাহজাহান আলী ভুঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনকালে দাউদকান্দি উপজেলা পরিষদের  চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) বলেন, দাউদকান্দি শহীদ মিনারকে সাহিত্য চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তিনি।

মঙ্গলবা বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মাননীয় সংসদ সদস্য কাজী রোজী ।

দাউদকান্দি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: আল-আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আমান উল্লাহ,  দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এ্যাড: আহসান হাবিব লিল মিয়া, দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো: খোরশেদ আলম, পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী, বিশিষ্ট কবি সৈয়দা হাবিবা মুস্তারিন,পারিজাত প্রকাশনীর প্রকাশক শওকত হোসেন লিটু, বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.