বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ২০১৮: ইউনিয়ন চ্যাম্পিয়ন গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
।। নিজস্ব প্রতিনিধি।।
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ২০১৮-এর প্রাথমিক বাছাইয়ে কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্ব-ইউনিয়নে চ্যাম্পিয়ন হয়েছে।
গত বৃহস্পতিবার জুরানপুরে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে সেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোয়ালমারী ইউনিয়নের চ্যাম্পিয় হয় গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে, প্রথম রাউন্ডে দক্ষিণ নছরুদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ – 0 গোলে হারায় এবং দ্বিতীয় রাউন্ডে টিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ – ০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় । সেমিফাইনালে ১-০ গোলে শক্তিশালী মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে স্কুলটি।
খেলার শুরু থেকেই উৎসাহিত করে গোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের পাশে ছিলেন স্কুলের সভাপতি মোকলেছুর রহমান।
আগামিকাল রোববার উপজেলা পর্যায়ে পদুয়া ইউনিয়নের সাথে প্রথম খেলা গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.