।।নিজস্ব প্রতিনিধি।।
‘আমরা পারি, আমরা পারবো’ এ প্রত্যয় নিয়ে ই-ফাইলিং কার্যক্রমে সারা দেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
চলতি মাসের ১ থেকে ১৫ জুন ২০১৮, পর্যন্ত সময়ে প্রথমবারের মত বাংলাদেশের সকল জেলার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা প্রথম স্থান অর্জন করে। এর আগে, গত কয়েক মাস যাবৎ সারা দেশের মধ্যে কুমিল্লা ২য় স্থানে থাকলেও গত ১৫দিনে ১ম স্থানে উঠে আসে।
এ সংবাদ প্রাপ্তির পর পরই কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সকল কর্মকর্তা-কর্মচারিই এ বিষয়ে আগামী দিনগুলোতে ই-ফাইলিংয়ে কাজ আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে আরো আন্তরিক হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ই-ফাইলিংয়ে কুমিল্লা জেলা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও এটা কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গৌরবের। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.