আবহাওয়া বিল ২০১৮ পরীক্ষাকরণ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

536

আবহাওয়া বিল ২০১৮ পরীক্ষাকরণ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকায় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আলোচ্যসূচি ছিল কার্যপ্রণালী-বিধির ২৪৭বিধি অনুযায়ী স্থায়ী কমিটিতে প্রেরিত “আবহাওয়া বিল ২০১৮” পরীক্ষাকরণ। বৈঠকে অত্যন্ত খোলামেলা ও আন্তরিক পরিবেশে বিলটির খুটিনাটি পরীক্ষা করা হয় এবং সর্বসম্মতিক্রমে সংসদে রিপোর্ট প্রদানের জন্য একমত পোষন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মোঃ সুবিদ আলী ভূঁইয়া, মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক, জনাব মোঃ ফারুক খান এমপি, জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, বেগম হোসনে আরা বেগম এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.