কুমিল্লা-১ আসন পুনর্গঠনের শুনানি: চূড়ান্ত ঘোষণার আগেই মেঘনায় অতি উৎসাহীদের হৈ-চৈ

616

নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসন পুনর্গঠন খসড়ায় কুমিল্লার-১ (দাউদকান্দি-তিতাস) ও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) রাখার সিদ্ধান্তের আপোত্তির ওপর শুনানি ছিল গতকাল মঙ্গলবার।

রাজধানীর আগারগাঁওয়ে যথাসময়ে শুনানি হয় এদিন। শুনানির পর কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি কমিশন। চূড়ান্ত ঘোষণা আসবে আগামী ৩০ এপ্রিল। কিন্তু ইসির চূড়ান্ত সিদ্ধান্তের আগেই মেঘনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখাতে দেখা গেছে মেঘনাকে হোমনার সঙ্গে রাখার পক্ষের লোকজনের মধ্যে।

স্থানীয় সূত্র জানায়, এরইমধ্যে তারা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও হৈ-চৈ করেছেন। মেঘনাকে দাউদকান্দির সঙ্গে রাখার পক্ষের নেতাকর্মীদেরকে হূমকি দেয়ারও অভিযোগ উঠেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.